শর্তাবলী
১. সাধারণ শর্তাবলী
StoreMart.xyz থেকে কেনাকাটা করার মাধ্যমে আপনি আমাদের সকল শর্তাবলী মেনে নিচ্ছেন বলে গণ্য হবে। আমাদের ওয়েবসাইট বা সেবা অপব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
২. অর্ডার এবং পেমেন্ট
আমরা প্রধানত 'ক্যাশ অন ডেলিভারি' (COD) পদ্ধতিতে পণ্য সরবরাহ করি। অর্ডার করার সময় সঠিক নাম, ঠিকানা এবং ফোন নম্বর প্রদান করা বাধ্যতামূলক। ভুল তথ্যের কারণে অর্ডার বাতিল হতে পারে।
৩. ডেলিভারি চার্জ
- ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ: ৭০ টাকা।
- ঢাকার বাইরে ডেলিভারি চার্জ: ১৫০ টাকা।
ডেলিভারি চার্জ যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।
৪. পণ্যের মূল্য ও মূল্য পরিবর্তনের অধিকার
- পণ্যের মূল্য সম্পূর্ণরূপে StoreMart.xyz কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্তে নির্ধারিত হয় এবং তা যেকোনো সময়, এমনকি একই দিনে একাধিকবার, পূর্ব ঘোষণা ছাড়াই ওঠানামা বা পরিবর্তন হতে পারে।
- চাহিদা, স্টক পরিস্থিতি, ক্যাম্পেইন, অফার, পাইকারি/খুচরা পরিমাণ, অঞ্চল বা অন্য যেকোনো ব্যবসায়িক বিবেচনায় একই পণ্য একই দিনে ভিন্ন ভিন্ন ক্রেতার কাছে ভিন্ন ভিন্ন মূল্যে বিক্রি করা হতে পারে। এটি সম্পূর্ণ বৈধ ব্যবসায়িক সিদ্ধান্ত এবং এ নিয়ে কোনো দাবি, ক্ষতিপূরণ, মূল্য সমন্বয় বা অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
- ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, বিজ্ঞাপন বা যেকোনো মাধ্যমে প্রদর্শিত মূল্য, ছবি, বিবরণ বা অফার শুধুমাত্র তথ্যগত; এগুলো কোনো আইনগত বাধ্যতামূলক প্রস্তাব (binding offer) নয়। অনিচ্ছাকৃত ভুল, টেকনিক্যাল ত্রুটি বা মূল্যে অসামঞ্জস্য দেখা দিলে কর্তৃপক্ষ অর্ডার সংশোধন বা বাতিলের পূর্ণ অধিকার রাখে।
৫. অর্ডার গ্রহণ, বাতিল ও ডেলিভারির পূর্ণ এককতরফা অধিকার
- অর্ডার প্লেস করা মানেই বিক্রয় চুক্তি সম্পন্ন হওয়া নয়। কর্তৃপক্ষ কর্তৃক পণ্য বাস্তবে হস্তান্তরিত হওয়ার পূর্ব পর্যন্ত কোনো অর্ডার নিশ্চিত বা বাধ্যতামূলক বলে গণ্য হবে না।
- স্টক শেষ হওয়া, স্টক তথ্যে অসঙ্গতি, সরবরাহকারীর সমস্যা, মূল্য পরিবর্তন, ঝুঁকিপূর্ণ গ্রাহক, কুরিয়ার সীমাবদ্ধতা কিংবা অন্য যেকোনো কারণে বা কোনো কারণ ছাড়াই StoreMart.xyz যেকোনো অর্ডার আংশিক বা সম্পূর্ণভাবে বাতিল, স্থগিত, বিলম্বিত বা প্রত্যাখ্যান করতে পারে — এটি সম্পূর্ণভাবে কর্তৃপক্ষের নিজস্ব ইচ্ছাধীন (sole discretion) সিদ্ধান্ত।
- কোনো পণ্য ডেলিভারি দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে কর্তৃপক্ষের এককতরফা অধিকার। কোনো কারণে ডেলিভারি দিতে ব্যর্থ হলে বা ডেলিভারি না দেওয়ার সিদ্ধান্ত নিলে এর জন্য StoreMart.xyz, এর মালিক, কর্মী বা প্রতিনিধিদের কারও কোনো দায়ভার, ক্ষতিপূরণ বা আইনগত দায়বদ্ধতা থাকবে না।
- অর্ডার বাতিল বা ডেলিভারি না হওয়ার কারণে গ্রাহকের কোনো সরাসরি, পরোক্ষ, আর্থিক, ব্যবসায়িক, সময়গত বা মানসিক ক্ষতির জন্য কোনো ধরনের ক্ষতিপূরণ, জরিমানা, ছাড় বা বিকল্প পণ্য দাবি করা যাবে না।
- অগ্রিম পেমেন্ট নেওয়া হলে এবং কর্তৃপক্ষ ডেলিভারি না দেওয়ার সিদ্ধান্ত নিলে দায়বদ্ধতা সর্বোচ্চ কেবলমাত্র গৃহীত অগ্রিম অর্থ ফেরত দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে; এর বাইরে অন্য কোনো দাবি গ্রহণযোগ্য নয়।
৬. স্টক ও পণ্যের প্রাপ্যতা
ওয়েবসাইটে প্রদর্শিত স্টক সংখ্যা, "স্টকে আছে" লেখা বা প্রাপ্যতা সংক্রান্ত তথ্য শুধুমাত্র সাম্ভাব্য ধারণা; এটি সর্বদা নির্ভুল বা হালনাগাদ নাও হতে পারে। প্রদর্শিত স্টক থাকা সত্ত্বেও পণ্য সরবরাহ নিশ্চিত নয় এবং এ কারণে কোনো দাবি বা অভিযোগ গ্রহণ করা হবে না।
৭. রিটার্ন ও রিফান্ড
পণ্য গ্রহণের সময় কোনো ত্রুটি থাকলে তাৎক্ষণিকভাবে আমাদের জানাতে হবে। আমাদের রিটার্ন পলিসি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পণ্য পরিবর্তন বা রিটার্ন বিবেচনা করা হবে; চূড়ান্ত সিদ্ধান্ত কর্তৃপক্ষের। বিস্তারিত জানতে আমাদের রিটার্ন পলিসি পেজ দেখুন।
৮. দায়বদ্ধতার সীমাবদ্ধতা
- প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা, হরতাল-অবরোধ, কুরিয়ার সার্ভিসের সমস্যা, ইন্টারনেট বা টেকনিক্যাল বিভ্রাট, সরবরাহ সংকট কিংবা অন্য যেকোনো অনিবার্য (force majeure) পরিস্থিতিতে ডেলিভারিতে বিলম্ব বা ব্যর্থতার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
- সর্বোচ্চ আইনগত সীমা পর্যন্ত StoreMart.xyz-এর মোট দায়বদ্ধতা সংশ্লিষ্ট অর্ডারে গ্রাহকের প্রকৃতপক্ষে পরিশোধিত অর্থের পরিমাণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
- এই শর্তাবলীর কোনো একটি ধারা অকার্যকর ঘোষিত হলেও বাকি ধারাগুলো পূর্ণ বলবৎ থাকবে।
৯. শর্তাবলী পরিবর্তন ও সম্মতি
কর্তৃপক্ষ পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো সময় এই শর্তাবলী সংশোধন, সংযোজন বা পরিবর্তন করতে পারে। ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই পরিবর্তিত শর্ত কার্যকর হবে। ওয়েবসাইট ব্যবহার বা অর্ডার করার মাধ্যমে আপনি উপরের সকল শর্ত — বিশেষত মূল্য পরিবর্তন ও ডেলিভারি সংক্রান্ত কর্তৃপক্ষের এককতরফা অধিকার — স্বেচ্ছায় ও সম্পূর্ণরূপে মেনে নিচ্ছেন।
